বিসমিল্লাহির রহমানির রাহিম

ঢাকা ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি সাংবাদিক সমিতি
গঠনতন্ত্র
প্রথম সংস্করণ — ৩০ ডিসেম্বর ২০২০ ইং
গঠনতন্ত্র প্রণয়ন কমিটি
- সভাপতি: ড. রাজিউর রহমান — সহকারী অধ্যাপক (আইন বিভাগ) ও প্রক্টর, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়
- সাধারণ সম্পাদক: ফাইজুলহক নোমান — দপ্তর ও প্রচার সম্পাদক, ডিআইইউসাস
- সদস্য: জাফর আহমেদ খান শিমুল — সভাপতি (ভারপ্রাপ্ত), ডিআইইউসাস
- সদস্য: মুছা মল্লিক — সাধারণ সম্পাদক, ডিআইইউসাস
- সদস্য: মো: মাহমুদুল হাসান — কার্যনির্বাহী সদস্য, ডিআইইউসাস
১. পটভূমি
সময়টা তখন ২০১৯ এর ১৩ ই ফেব্রুয়ারী। সমগ্র ক্যাম্পাসের সাজ-সজ্জার কাজ চলছে। পরবর্তী দিন ১৪ ই ফেব্রুয়ারীতে ছিল পিঠা উৎসব। চারপাশে কতকিছুই আছে তবুও কোথায় যেন ছন্দ পতন মনে হলো। অনেক আবেগ উৎকণ্ঠা নিয়ে প্রিয় ক্যাম্পাসকে ৫৬ হাজার বর্গমাইলের প্রতিটি মানুষের কাছে পৌঁছে দেবার টগবগে স্বপ্ন তখন চোখে। সেই থেকে শুরু তারপর হাটি হাটি পায়ে পথচলা। দিগন্তপ্রসারী স্বপ্ন আর একঝাক প্রাণবন্ত তরুনদের আন্তরিক ভালোবাসার ফসল এই ঢাকা ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি সাংবাদিক সমিতি।
সাংবাদিকতা কোন পেশা নয় বরং গণ মানুষের প্রতি দায়বদ্ধতার জায়গা থেকে কাজ করতে শুরু করা হয়। পড়াশোনার পাশাপাশি দৃষ্টিভঙ্গির ইতিবাচক পরিবর্তনকে সামনে রেখেই প্রতিটি শিক্ষার্থীর যৌক্তিক দাবী এবং বিশ্ববিদ্যালয়ের ভাবমূর্তি অক্ষুন্ন রেখে দেশব্যাপী ডিআইইউয়ানদের সফল পদচারণার স্বপ্ন নিয়েই প্রতিষ্ঠা করা হয় ঢাকা ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি সাংবাদিক সমিতি।
২. সংগঠনের নাম
বাংলায়- ঢাকা ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি সাংবাদিক সমিতি এবং ইংরেজীতে - Dhaka International University Journalists Association.
৩. স্লোগান
“সত্য প্রকাশে আপোষহীন”
৪. লোগো

অষ্টভুজাকৃতির বাহ্যিক কাঠামোর মধ্যে দ্বি-বৃত্তাকার সিলমোহরে সমিতির পূর্ণ নাম, কেন্দ্রে তারকাখচিত পটভূমিতে উর্ধ্বমুখী ফাউন্টেন কলম এবং নিচের চাপে স্লোগান “সত্য প্রকাশে আপোষহীন” সংবলিত এই ক্রেস্ট সমিতির আদর্শ ও সাংবাদিকতার অঙ্গীকারের প্রতীক।
৫. গঠন কাঠামো
গঠন কাঠামো হবে ত্রি-স্তর বিশিষ্ট। কার্যনির্বাহী পরিষদ, সাধারণ পরিষদ ও উপদেষ্টা পরিষদ।
৫.ক. কার্যনির্বাহী পরিষদ
পদধারী সকল সদস্য ও কার্যনির্বাহী সদস্যদের নিয়ে কার্যনির্বাহী পরিষদ গঠিত হবে। এই পরিষদে সভাপতি নির্বাহী প্রধান এবং সাধারণ সম্পাদক দ্বিতীয় নির্বাহী প্রধান বলে বিবেচিত হবেন।
৫.ক-১. কার্যনির্বাহী পরিষদ এর গঠন ও কার্যপরিধি
কার্যনির্বাহী পরিষদ এর মেয়াদ হবে ১ বছর। ১জন সভাপতি, ২ জন সহ-সভাপতি, ১জন সাধারণ সম্পাদক, ২/৩ জন যুগ্ম-সাধারণ সম্পাদক, ১ জন অর্থ-সম্পাদক, ১জন সাংগঠনিক সম্পাদক, ১জন দপ্তর ও প্রচার সম্পাদক, ১ জন সহ-দপ্তর ও প্রচার সম্পাদক, ১জন সাহিত্য ও সংস্কৃতি বিষয়ক সম্পাদক, ১ জন নারী বিষয়ক সম্পাদক, ১জন ক্রীড়া সম্পাদক ও ৩ জন কার্যনির্বাহী সদস্য নিয়ে কার্যনির্বাহী পরিষদ গঠিত হবে।
৫.ক-২. সভাপতি
সভাপতি গঠনতান্ত্রিক ভাবে সমিতির নির্বাহীপ্রধান হিসেবে কার্যবিবরণীতে স্বাক্ষর করবেন। কার্যনির্বাহী ও সাধারণ পরিষদ এর সকল সভায় সভা প্রধানের আসন অলংকৃত করবেন। তিনি অগঠনতান্ত্রিক যেকোন সিদ্ধান্ত বাতিল করে দিতে পারবেন.
৫.ক-৩. সহ-সভাপতি
সভাপতির অনুপস্থিতিতে পদের ক্রমানুসারে সহ-সভাপতি গণ কমিটির কার্যাবলী পরিচালনা করবেন এবং সভাপতির কাজে সহযোগিতা করবেন.
৫.ক-৪. সাধারণ সম্পাদক
সাধারণ সম্পাদক কমিটির দ্বিতীয় নির্বাহীপ্রধান হিসেবে কার্যবিবরণীতে স্বাক্ষর করবেন। সভাপতির সাথে আলোচনা ক্রমে সমিতির উদ্দেশ্য সাধনের ব্যাপারে সমিতির সকল গঠনতান্ত্রিক সিদ্ধান্ত ও কার্যাবলী বাস্তবায়নের দায়িত্ব সাধারণ সম্পাদকের উপর ন্যাস্ত থাকবে.
৫.ক-৫. যুগ্ম সাধারণ সম্পাদক
সাধারণ সম্পাদকের অনুপস্থিতিতে যুগ্ম সাধারণ সম্পাদক গণ ক্রমানুসারে সাধারণ সম্পাদক এর যাবতীয় দায়িত্ব পরিচালনা করবেন.
৫.ক-৬. অর্থ-সম্পাদক
অর্থ সম্পাদক সম্পূর্ণ নিয়মতান্ত্রিকভাবে সামগ্রিক অর্থনৈতিক কার্যাবলী পরিচালনা করবেন এবং সাধারণ সম্পাদকের সাথে যৌথভাবে আর্থিক বরাদ্দ অনুমোদনে স্বাক্ষর করবেন.
৫.ক-৭. সাংগঠনিক সম্পাদক
সাংগঠনিক সম্পাদক সমিতির যথাযথ সাংগঠনিক তৎপরতা বৃদ্ধিসহ সমিতির সদস্য সংগ্রহ এবং সাধারণ সম্পাদকের নির্দেশনাবলী বাস্তবায়ন করবেন.
৫.ক-৮. দপ্তর ও প্রচার সম্পাদক
দপ্তর ও প্রচার সম্পাদক সমিতির সকল নথিপত্র ও কার্যালয়ের মালামালের দায়িত্বে থাকবেন এবং সমিতির মালামালের জন্য একটি রেজিস্টার খুলে তাতে এর সঠিক হিসাব সংরক্ষণ করবেন.
৫.ক-৯. সহ-দপ্তর ও প্রচার সম্পাদক
দপ্তর ও প্রচার সম্পাদকের অনুপস্থিতিতে সহ-দপ্তর ও প্রচার সম্পাদক দপ্তর ও প্রচার সম্পাদকের দায়িত্ব পালন করবেন.
৫.ক-১০. সাহিত্য ও সংস্কৃতি বিষয়ক সম্পাদক
তিনি সাহিত্য ও সাংস্কৃতিক বিষয়ে কল্যাণমূলক কার্যক্রম প্রণয়ন ও বাস্তবায়নের দায়িত্ব পালন করবেন.
৫.ক-১১. নারী বিষয়ক সম্পাদক
তিনি নতুন নারী সদস্য সংগ্রহে কাজ করবেন। নারী বিষয়ক কর্মসূচি প্রণয়ন ও বাস্তবায়নে দায়িত্ব পালন করবেন.
৫.ক-১২. ক্রীড়া সম্পাদক
সমিতির সাধারণ সদস্যদের মধ্যে একতা, সৌহার্দ্য ও ভ্রাতৃত্ববোধ স্থাপনকল্পে বিভিন্ন ধরনের ক্রীড়া প্রতিযোগিতার আয়োজন করবেন.
৫.ক-১৩. শিক্ষা বিষয়ক সম্পাদক
তিনি সমিতির সদস্যদের লেখাপড়ায় উৎসাহ প্রদানের লক্ষ্যে বৃত্তি প্রদান, সৃজনশীল ফিচার বা অন্যান্য লেখার উপর প্রতিযোগিতা ও পুরস্কার প্রদান, সদস্যদের কারিগরি ও পেশাগত প্রশিক্ষণের ব্যবস্থাগ্রহন সহ শিক্ষা বিষয়ক যাবতীয় কার্যক্রম সম্পাদন করবেন.
৫.ক-১৪. কার্যনির্বাহী সদস্য
কার্যনির্বাহী সদস্যগণ কার্যনির্বাহী পরিষদের সকল সভায় উপস্থিত থেকে নিজেদের মতামত দিবেন এবং গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গ্রহনে সহযোগিতা করবেন.
৫.খ. সাধারণ পরিষদ এবং এর গঠন ও কার্যপরিধি
কার্যনির্বাহী পরিষদের সকল সদস্য ও সাধারণ সদস্যদের নিয়ে সাধারণ পরিষদ গঠিত। নির্বাহীবিভাগের ন্যায় সভাপতি সাধারণ পরিষদেরও প্রধান। সমিতির গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত সমূহ সাধারণ পরিষদ এর অধিকাংশের সিদ্ধান্তে গৃহীত হবে। মাসে একবার সাধারণ পরিষদের সাধারণ সভা অনুষ্ঠিত হবে।
৫.গ. উপদেষ্টা পরিষদ এবং এর গঠন ও কার্যপরিধি
উপদেষ্টা পরিষদের সদস্য গণ সমিতির পৃষ্ঠপোষক এবং সম্মানিত সদস্য বলে বিবেচিত হবেন। তারা কেউ ভোটাধিকার প্রয়োগ করতে পারবেন না। এখানে দুই শ্রেণীর সদস্য থাকবেন — সহযোগী সদস্য ও আজীবন সদস্য।
৫.গ-১. সহযোগী সদস্য
সহযোগী সদস্য ক্যাম্পাস সাংবাদিক নন তবে গণমাধ্যম প্রতিষ্ঠানে কাজ করেন কিংবা বিভিন্ন সরকারি বা বেসরকারি অরাজনৈতিক প্রতিষ্ঠানে কর্মরত আছেন এবং ডিআইইউসাস এর শুভাকাঙ্ক্ষী বলে বিবেচিত এমন ব্যক্তি কার্যনির্বাহী পরিষদ এর সিদ্ধান্তক্রমে উপদেষ্টা পরিষদের সহযোগী সদস্য হতে পারবেন।
৫.গ-২. আজীবন সদস্য
ডিআইইউসাস এর সকল সাবেক কার্যনির্বাহী পরিষদের সদস্য যারা সমিতি থেকে কখনো বহিষ্কৃত হননি বা মেয়াদ শেষ হওয়ার আগে উপযুক্ত কারণ ব্যতীত অব্যাহতি নেননি তারা উপদেষ্টা পরিষদের আজীবন সদস্য বলে বিবেচিত হবেন।
৬. নীতিমালা/বিধিনিষেধ
নিম্নলিখিত নিয়মাবলী কমিটির সকল সদস্য মানতে বাধ্য থাকিবেন।
- 1(ক) ক্যাম্পাসস্থ অন্য কোন সংগঠন দ্বারা ডিআইইউসাস এর ক্ষতি বা সম্মানহানি হয় এমন কোন সংগঠনে সাধারণ পরিষদের কোন সদস্য যুক্ত হতে পারবেননা।
- 2(খ) কারো বিরুদ্ধে গোপনে বা প্রকাশ্যে সমিতির স্বার্থ বিরোধী বা গঠনতন্ত্র পরিপন্থী কোন কাজে যুক্ত থাকার প্রমাণ পাওয়া গেলে কার্যনির্বাহী পরিষদ তাকে সাময়িক বা আজীবন বহিষ্কার করতে পারবে।
- 3(গ) কোন সদস্য নিজ দায়িত্বে কোন বিতর্কিত সংবাদ প্রকাশ করলে তার দায়ভার তাকেই নিতে হবে। তবে বস্তুনিষ্ঠ সংবাদ হলে অবশ্যই তাতে সমিতির পূর্ণ সমর্থন থাকবে।
- 4(ঘ) ডিআইইউসাস কে ব্যবহার করে দেশের প্রচলিত আইন পরিপন্থী কোন পোস্ট সোশ্যাল মিডিয়ায় শেয়ার করলে বা প্রচলিত আইন বিরোধী কাজ করলে সমিতি কঠিন পদক্ষেপ নিতে বাধ্য হবে।
- 5(ঙ) পদ-পদবী অনুযায়ী যার যে দায়িত্ব তাকে তা সঠিকভাবে পালন করতে হবে। তবে সদস্যগণ নিজেদের মাঝে পারস্পরিক সহযোগীতা বজায় রাখবে।
- 6(চ) ভালোবাসার চর্চা ও ভ্রাতৃত্বের বন্ধন ডিআইইউসাস এর মূলধন। এখানে কেউ বিশৃঙ্খলা বা ঘৃণা ছড়ালে কার্যনির্বাহী পরিষদ তার বিরুদ্ধে ব্যবস্থা নিবে।
- 7(ছ) কোন সদস্য কার্যনির্বাহী পরিষদ বা সাধারণ পরিষদ এর সভায় কোন উপযুক্ত কারণ ছাড়া বা পূর্বানুমতি ব্যতীত পরপর দুইবার অনুপস্থিত থাকলে সমিতি তার সদস্য পদ বাতিল করার মত সিদ্ধান্ত নিতে পারবে।
- 8(জ) সকল সদস্যকে আধুনিক যুগের সাথে তাল মিলিয়ে চলতে হবে এবং অনলাইনে একটিভ থেকে সংগঠনের সাথে নিয়মিত যোগাযোগ রেখে নিজ দায়িত্বে সমিতির সকল কার্যাবলী এবং হালনাগাদ খোঁজখবর রাখতে হবে।
৭. যবনিকা
আমাদের প্রিয় বিদ্যাপীঠ ঢাকা ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিকে একটি বৃহৎ পরিসরে তুলে ধরা, সকল ডিআইইউয়ানদের জন্য মুক্ত বুদ্ধির চর্চার সুযোগ তৈরী করা এবং অন্যায়ের বিপরীতে আপোষহীন কলম চালনার নিমিত্তে ঐক্য, ভ্রাতৃত্ববোধ ও ভালোবাসার সমন্বয়ে প্রতিষ্ঠিত ঢাকা ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি সাংবাদিক সমিতি ডিআইইউ তে একটি অনন্য পরিবার। ইনশাআল্লাহ ঢাকা ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি সাংবাদিক সমিতি ক্যাম্পাস সাংবাদিকতায় একটি ব্র্যান্ড হিসেবে প্রতিষ্ঠিত হবে।